দিঘা উপকূলের কাছে ট্রলারডুবি, আশঙ্কাজনক 4 - The News Lion

দিঘা উপকূলের কাছে ট্রলারডুবি, আশঙ্কাজনক 4




দি নিউজ লায়নঃ  একদিকে কৌশিকী অমাবস্যা অন্যদিকে নিম্নচাপ- এই দুইয়ের জেরে উত্তাল দিঘার সমুদ্র। প্রবল জলোচ্ছ্বাসে ডুবল মাছ ধরার ট্রলার। কোনক্রমে উদ্ধার 6 মৎস্যজীবী এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর।  দিঘার উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। প্রবল ঢেউ এর ধাক্কায় ডুবে যায় নামখানা থেকে আসা ট্রলারটি।  ট্রলারে থাকা ৬ জন মৎস‍্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন নিজেদের বাঁচাতে। 


কর্তব্যরত নুলিয়ারা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন। একে একে করে উদ্ধার করা হয় ছয় মৎস্যজীবীকে। তার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।মৎস্যজীবীদের চিকিৎসা চলছে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 4 জন মৎসজীবী যারা গুরুতর আহত তাদের প্রত্যেকের মাথায় গুরুতর আঘাত রয়েছে প্রাণ বাঁচাতে তারা সমুদ্রে ঝাঁপ দেন তখন খুব সম্ভবত বোল্ডারে তাদের মাথা ঠুকে যায়। এর জেরেই গুরুতর চোট লাগে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.